আহমাদ মুজতবা ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:০৯
সেন্টমার্টিন যেতে চাচ্ছি কিছু তথ্য দরকার আপনারা কেউ জানলে প্লিস হেল্প করুন। বিশেষ করে ব্লগের চিটাগং এর ভাইয়েরা।১। সেন্ট মার্টিন যাবার জন্য সবচেয়ে ভালো ট্যুরিস্ট প্যাকেজ কোন কোম্পানী প্রভাইড করে? এবং খরচ কেমন? অনলাইনে অর্ডার কি দেয়া যাবে??
২। সেন্টমার্টিন যাবার জন্য এখন যাতায়াত ব্যবস্থা কি কি এভেইলেবল??
৩। সেখানকার আবহাওয়া বর্তমানে কি সুবিধাজনক নাকি বিপদজনক??
৪। ভালো হোটেল কি কি আছে?
যারা ভ্রমণ করে অভিজ্ঞতা আছে তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমার প্রশ্ন গুলোর জবাব দিবেন যত দ্রুত সম্ভব। খুবই দরকার।
মুহিব বলেছেন: কেয়ারী সিন্দবাদ যা কক্স টু সে মা যায় তার খবর নেন। তারপর মুসাফির হয়ে বেরিয়ে পড়েন
সামী মিয়াদাদ বলেছেন: কক্সবাজার থেকে বাসে যাবেন টেকনাফ, তারপর কেয়ারী সিন্দবাদ দিয়ে যাবেন সেন্টমার্টিন। কক্সবাজার থেকে প্যকেজ ট্যুর এটা। ১ মাথা ৮০০ টাকা, অবশ্য ৩ বছর আগের হিসাব। আমি এইভাবেই গেছিলাম। আর এডভেন্চারের স্বাদ পাইতে হলে টেকনাফ থেকে ট্রলারে যাইতে পারেন। সাতার জানতে হবে যদি ট্রলারে যান। জীবন-মৃত্যুর মালিক আল্লাহ। ভ্রমন শুভ হোক।
ঠোটকাটা ব্লগার বলেছেন: ব্লগার মেসবাহ য়াজাদ এর ট্যুর অপারেটিং কোম্পানি আছে,এদের নিজস্ব হোটেলও আছে,জাহাজও আছে বোধহয় । আজিজ মার্কেটের ৩ তলায় পেছনের দিকে অফিস ।নাম :সেভেন থার্টিন ট্যুরিস্ট ক্লাব । ফোন নাম্বার মেসবাহ এর ব্লগে কোন একটা পোস্টে পাবেন ।
মেসবাহ য়াযাদ বলেছেন: মুজতবা, ঢাকা থেকে টেকনাফ এসি / নন এসি বাসে, টেকনাফ থেকে ৩ তলা জাহাজ কুতুবদিয়ায় করে (এসি / নন এসি ) সেন্টমার্টিন্স। তারপর দ্বীপের সবচেয়ে সুন্দর রিসোর্ট সীমানা পেরিয়ে-তে থাকা আর খাওয়া... ইত্যাদি। এবার বল সোনামনী, কে যাবে ? ম্যা হুঁ না....!!
রবিনহুড বলেছেন: ঢাকার সাতমসজিদ রোডের কেয়ারী প্লাজাতে যোগাযোগ করতে পারেন, কেয়ারী সিনবাদ সি-ট্রাকটা উনাদের। যা কিনা সেন্টমার্টিন আসা যাওয়া করে।
http://www.somewhereinblog.net/blog/muztabablog/28740865
No comments:
Post a Comment