চাচামিঞা ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
ঘন্টা দুই একের জন্য নিজেকে বন্দী করে ফেললাম লাবলী হোটেলের ২২১ নাম্বার রুমটিতে । গতকাল সকালে এসে পৌচেছি নিঝুম এই পর্যটন নগরীতে...........অসম্ভব নিঝুম.....আর অন্য রকম ভয়াবহ সৌন্দর্য..........। মাত্র ১ রাতের জন্য মিস করেছি গত দশ বছরের সবচেয়ে বেশী উচু জোয়ার দেখা। স্য়ানীয়রা বলছে ১০০০ ট্রলার স্টিল মিসিং...............ওরা অবশ্য সবকিছুকেই ৭ দিয়ে গুন করে বলে।রোজার এই সময়টা এখানকার সবাই ব্যাস্ত থাকে কক্সের সৌন্দর্য বর্ধনে। বেশির ভাগ হোটেলেই দেখলাম রিনোভেশনের কাজ চলছে। ইতিমধ্যে চাঁদ রাত থেকে প্রতিটা হোটেলের সিট দখল হয়ে গেছে। ৮ তারিখ পর্যন্ত চলবে চাপ। তবে সম্ভবত লাইট হাউজের ওদিকের হোটেল গুলোর রুম খালী আছে। তবে এখান কারে ছোটো হোটেল গুলো মনে হয় ওকেশন গুলোকে কেন্দ্র করে কৃত্রিম রুম সংকটের তৈরী করে বেশী মুনাফা লাভের আশায়.........সরকারকে অবশ্যই বিযয়টা অরো ক্লোজ মনিটর করতে হবে।
রোজার সময়টা মনে হয় যারা নিরীবিলী পছন্দ করেন তাদের জন্য খারাপ না। যে কোনো হোটেলেই ৫০-৭০% ছাড় থাকে, বীচ প্রায় খালি থাকে.....বড় বড় হোটেল গুলো সন্ধ্যায় বুফে ইফতারীর আয়োজন করে, সব টুরিস্টরা মিলে একসাথে ইফতার করেন...........
কিছুক্ষন আগে খেয়ে আসলাম। ঢাকার চাইতে প্রায় ৫ মিনিট আগে ইফতার হয় এখানে।
এই সময়টায় খালি বিচের ছবি তোলার জন্য পার্ফেক্ট। ছবি তোলার যথেস্ট সময় পাওয়া যায়। আজকে ক্যামেরা ভোরে ছবি তুলেছি.......তবে সন্ধ্যায় তুললালম আমার স্বপ্নের একটা ছবি............"রংধনু"........তাও আবার ১টা না জোড়া রংধনু.......
http://www.somewhereinblog.net/blog/chachamyablog/28845330
No comments:
Post a Comment