Monday, November 17, 2008

কক্সবাজারের ব্লগারদের জরুরী সাহায্য কামনা (অভিজ্ঞরা পরামর্শ দেন)

হোসেইন-দ্য এ টিম ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৯

মিজাজ মুজাজ বহুত খারাপ।কাজ কইরতে কইরতে এক্কেরে হাপাইয়া উঠছি।ঠিক করছি কক্সবাজার গিয়া দুইটা ডুব দিয়া আসমু।

কয়েকটা পরামর্শ দরকার:

১.ঢাকা থাইকা যাইবার ভালো সুবিধা কী?
২.কক্সবাজার থাইকা কী সেন্টমার্টিন গিয়া দিনে দিনে ফিরত আসা যাইব এই সিজনে?সিস্টেম কী?
৩.ইনানী বিচটা কতোদূর?সেইখানে কেমনে যামু স্বস্তায়?
৪.বার আছে নি?না থাকলে কি মালটাল (মাইনে হার্ড ড্রিংকস) পাওয়ার কোন উপায় আছে?উপায়টা কী?


মদন বলেছেন: ১. সোহাগ, গ্রীন লাইনের গাড়ী রয়েছে। নন-এসি রয়েছে সৌদিয়া বা এস আলম
২. দিনে গিয়ে দিনে ফেরত আসা যাবে। ভোরে কক্সবাজার থেকে বাস ছাড়ে টেকনাফে যায়। সেখানে ৮টার দিকে ফেরী রওনা হয় সেন্টমার্টিনের উদ্দেশ্যে। সেটাই আবার বিকেলে ফেরত আসে।
৩. কক্সবাজার সী-বিচ(লাবনী) থেকে গাড়ী ভাড়া করে সমুদ্রের কিনারা দিয়ে যাওয়া যায় আবার টেকনাফের পথ দিয়ে মেইন রাস্তা দিয়েও যাওয়া যায়। সর্বোচ্চ ১ ঘন্টা লাগতে পারে।
৪. জানা নাই।

মেসবাহ য়াযাদ বলেছেন: ১. মদন দ্রষ্টব্য
২. এই সিজনে সেন্টমার্টিনস যাওয়া যাবে না
৩. মদন দ্রষ্টব্য
৪. জ্বী, আছে। নাক ডুবিয়ে খাওয়া যাবে (নাউযুবিল্লাহ)

সংস্থাপক বলেছেন: ৪. মোটেল উপলে বার আছে। (১০ বছর আগে ছিল)।
এই বিপারে কোন টেনশান লিয়াননা, যে কোন হোটেলের বেয়াড়া বা রিক্সাচলাকরে কইলেই আইনা দিব। বিয়ারতো খুব শস্তা

কক্সবয় বলেছেন: ১.রাজারবাগ থেকে গ্রীণলাইনের ডাইরেক্ট টিকিট করেন।
২.দিনে দিনে সেন্টমার্টিন থেকে ঘুরে আসা যায় যদি সকাল ৭টার আগে টেকনাফ থেকে বোটে উটতে পারেন।
৩.ইনানী বীচ কক্সবাজার শহর থেকে ২৫ কিঃমিঃ।নতুন মেরিন ড্রাইভ রোড হওয়ায় ৪৫ মিনিটের জার্নি। বীচ থেকে জীপে রওয়ানা দিতে পারেন।ভাড়া ২০০ টাকার মধ্যে।
৪.বার আছে হোটেল শৈবাল,সায়মন,রেনেসাঁ গ্রান্ডে।একটু এক্সপেনসিভ।নিজে নিয়ে আসলে ভাল।

মদন বলেছেন: তাইলে হুড খোলা জীপ ভাড়া পাবেন।


সাহায্য নিতে পারেন-
গাইড সেলিম: ০১৮১৮২০৫২৫২
আমার ফোনবুকে ছিল। সে এখন আছে কিনা জানিনা। হেল্পফুল লোক।

মেসবাহ য়াযাদ বলেছেন: আবার বলি-এই সিজনে সেন্টমার্টিনস যাওয়া যাবে না
-অন্তত মহিলা নিয়েতো নয়ই। তারাই বলে সৌন্দর্য নাই, যারা ১২ টায় নেমে ৩ টায় ফিরে আসে। কিছুই দেখতে পারেনা, আসা যাওয়াই সারা। মাইরি বলছি- ফাটাফাটি জায়গা। ঘোর লেগে যাবে। আর চাঁদনি রাত হলে সিম্পলি 'আউলাইয়া' যাবেবেন বস...
আমার বন্ধুর রিসোর্ট আছে, ফাটাফাটি। চলেন, আগামি মাসে যাই...

বকলম বলেছেন: বেঁচে থাকাটা কতটা আনন্দের যদি বুঝতে চান তবে সী ট্রাকের পরিবর্তে কাঠের ট্রলার করে সেন্টমার্টিন যেতে পারেন এবং অবশ্য্ই নিজ দায়িত্বে। দেখবেন লাইফে একটা ফুরফুরে ভাব চলে এসেছে। ছোট খাট ব্যাপার নিয়ে দু:খবোধ কেটে যাবে। বেঁচে আছেন, এটুকু চিন্তা করেই নিজেকে খুব সৌভাগ্যবান মনে হবে। বাকীটা মদন এবং অন্যান্য দ্রষ্টব্য।

সংস্থাপক বলেছেন: সেন্টমার্টিন এ দিনে গিয়া দিনে ফিরা আসাটা হইল সারা দুনিয়ার মধ্যে সব চাইতে বড় গাধামি।

মাঝ রাতে সমূদ্রের সামনে গিয়া দাড়াইবেন। খালি আপনি আর সমূদ্র, আর কেউ নাই। মনে হইব খুব আপন বিশাল কারো মাঝে আপনি হারায় গেছেন। স্থান কাল কিছু মনে থাকবেনা। আর যদি চাঁদনি রাত হয় তাইলেতো কথাই নাই। চারিপাশ সাদা মায়া থৈ থৈ , পানিও মনে হবে চাঁদের আলো। আ ফিলিং, সিম্পলি আউট অফ দিস ওয়ার্লড।

পারলে টেকনাফটাও দেইখা আইসেন ।

সংস্থাপক বলেছেন: মাথিনের কুপ, সৈকত।
নাফ নদীটা সবচেয়ে জটিল।
দুই পাশে পাহাড়।
এই পাশে বাংলাদেশ ঐ পাশে মায়ানমার।
মায়ামমারের প্যাগোডার মিনার এই পাড় থেকেই
দেখা যায়, সূর্যের আলোতে চিক চিক করে উঠা অপূর্ব লাগে।

২৪ ঘন্টার জন্য মায়ানমারেও যাওয়া যায়।
সময়ের স্বল্পতায় যাইতে পারি নাই।
সেই আফসোস আমার এখনও আছে।

মেসবাহ য়াযাদ বলেছেন: যেদিন বা যখনি সেন্টমার্টিনস যান- থাকবেন 'সীমানা পেরিয়ে' রিসোর্টে। সকল মুশকিল আসান। যোগাযোগ: ০১৮১৯৪৬৬০৫৯, ০১১৯০৪৯৩৮৮৭ (স্বপন, আমার বন্ধু)। আমার নামটা কইয়েন...

www.somewhereinblog.net/blog/Jahed1971blog/28725516

No comments: