Monday, November 17, 2008

কক্সবাজার / সেন্টমার্টিন ঘুরে এলাম

নিঃশব্দ শিশির! ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১৮

অনেক দিনের ইচ্ছে ছিল সেন্টমার্টিন যাব! কিন্তু সময় সুযোগ হয়নি। এবার হঠাৎ করেই চলে গেলাম। গত ১৩ মার্চ। সরাসরি টেকনাফ। পরদিন ঈগল জাহাজে করে সেন্টমার্টিন।
সাগরের নীল জলে ডুবে থেকে অনুভব করলাম জীবনকে। চারদিকে পানি এর মাঝে ছোট এক জনবসতি। ছোট ছোট ঢেউ।
সারাদিন ছিলাম সাগর পারে। রাত ১২ টার পর ঘুমোতে যাই হোটেলে।
পরদিন ভোরে উঠি। হেটে বেড়াই সাগরের পানিতে পা ভিজিয়ে।
ট্রলারে করে যাই ছেড়াদিয়া দ্বীপ।
সাথে দুটি পরিবার।
আর সাত বছরের এক গাইড নাম সালাউদ্দিন।
এক ঘন্টার ট্রলার জার্নির পর ছেড়াদিয়া দ্বীপ।
যে দ্বীপে বাস করে মাত্র একটি পরিবার। স্বামী-স্ত্রী আর তাদের পাচ সন্তান।
বিষয়টি একটু ভাবুনতো। একটি দ্বিপে মাত্র সাতজন। তার চারজনই আন্ডার টেন।

ছেড়াদ্বীপ হচ্ছে একটি দ্বীপ। যা এক সময় সেন্টমার্টিনের সাথে যুক্ত ছিল্।

এখনও যারা সেনটমার্টিন যাননি এখনই ব্যাগ ঘুছিয়ে রওনা দিন।

আর হ্যা প্রস্তত থাকুন
ধারাবাহিক ভ্রমনকাহিনী আসছে ব্লগে।
খুব শিগগিরই। চোখ রাখুন এই ব্লগে।
সেন্টমার্টিন, টেকনাফ, ছেড়াদিয়াদ্বীপ, কক্সবাজার, চট্রগ্রাম খুব শিগগিরই এসছে আপনার চোখের সামনে।

http://www.somewhereinblog.net/blog/nasblog/28780868

No comments: