Wednesday, November 19, 2008

লাবণী পয়েন্ট

চিটি (হামিদা আখতার) ২৯ শে জুন, ২০০৮ রাত ১২:২০

মাসটা ছিল ডিসেম্বর।
শীতের এক বিকেলে বৃষ্টিভেজা কাঁপুনি,
তোমার সাথে আমার প্রথম পরিচয়।
প্রথম দেখা, সখ্যতা, আমার প্রথম প্রেম।
তোমার ভালোবাসা আমাকে
এতটাই মুগ্ধ করেছিলো,
প্রতিবছর ছুটে গেছি তোমার কাছে।

সমুদ্রের মত বিশাল তোমার মন,
আকাশের মত উদারতায়-
হেরে গেছি তোমার কাছে।
তোমার আদর আপ্যায়নে
মুগ্ধ আমি, মুগ্ধ আমি তোমার প্রেমে।

আজ আমি তোমাকে ছেড়ে,
হাজার হাজার মাইলে দূরে;
তোমার কথাই ভাবি আনমনে।
মনের অবচেতনে ঘুরে আসি
সেই লাবণীর মাঠে।

মাঝরাতে ঘুম ভেঙ্গে যেত সমুদ্রের গর্জনে-
প্রিয়ার বিলাপের মত মনে হত;
ঘুম ঘুম শরীরে বারান্দা থেকে
দেখি সমুদ্র, সমুদ্রের উত্তাল ঢেউ
অপরূপ সেই দৃশ্য আজো আমায় টানে,
আজো আমার কানে বাজে।
ভরা পূর্ণিমায়, বাঁধ ভাঙ্গা জোসনায়;
আছড়ে পড়া ঢেউ- সমুদ্র তটে মাখামাখির সেই দৃশ্য,
আজো আমি অনুভব করি

শেষবার তোমায় ছেড়ে আসতে,
আমার খুব কষ্ট হয়েছিলো।
লাবনী, তোমার কী মনে পড়ে আমার কথা!!
প্রতিটি বছর শত শত ভ্রমনবিলাসী
ছুটে আসে তোমার কাছে
এসবের ভীড়ে, আমার কথা কি মনে আছে তোমার?

নির্বাসিত জীবনের প্রতিটি ক্ষণে,
তোমায় ভাবি আপন করে।
এখানকার চাকচিক্য, তোমার তুলনায়
নিতান্তই মলিন।
আমার এই মন শুধু ছুটে যায়-
তোমার কাছে..............
তুমি অপেক্ষায় থেকো,
আমি আসবো, আমি আসবোই।

No comments: