Monday, November 17, 2008

সখি ভালবাসা কারে কয়

মুহিব ০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৩


এবার কক্সবাজার গিয়ে ভরদুপুরে বীচে গেলাম। রোদের কারনে আমি আর আমার বউ যখন ছাতার নিচে বসে আছি তখন সমুদ্র পাড়ে এই দুইজনকে দেখলাম। নিশ্চিন্ত মনে পানিতে বসে কতই না কথা তাদের। আমি অত রোমান্টিক না। তাই হয়ত অন্যের রোমান্টিসিজম দেখলে ভাল লাগে।

অনেকক্ষন ধরে দেখতে থাকলাম। কক্সবাজার বীচে আরও হাজার মানুষের মাঝে তাদের আলাদা করে চোখে পড়ে। মনে হচ্ছিল দুনিয়ার সবচেয়ে সুখী কাপল তারা। কোন চিন্তা নাই, কোন টেনশন নাই। শুধুই দুজনের মাঝে নিরন্তর কথা বলা। জানতে বড়ই ইচ্ছা হয় 'কি কথা তাহার সাথে, তার সাথে'?

দেখেই ছবি তোলার ইচ্ছা করল। তাদের অনুমতির কথাও ভাবলাম। অনুমতি চাইলে তো আর দিবে না। পরে মনে হল প্রকৃতির ছবি তোলার সময় কি প্রকৃতির অনুমতি নেই? তারাও তো এখন প্রকৃতির অংশ! এমন আজগুবি যুক্তি দেখিয়ে ছবিটা তুললাম।
তাদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক ছবিটি ব্লগে প্রকাশ করলাম।

http://www.somewhereinblog.net/blog/muhibb/28862905

No comments: