Monday, November 17, 2008

ঘুরে এলাম কক্সবাজার

চির সবুজ ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৩

গত ২০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত ছিলাম কক্সবাজারে। প্রায় ১৮ জন বন্ধুবান্ধব ফ্যামিলি সহ গিয়েছিলাম। বেশ মজা হলো। সুগন্ধা গেষ্ট হাউজে ছিলাম। একেবারে বীচের সামনেই। বীচে গোসল করলাম। পরে গিয়েছিলাম ইনানী বীচ এবং হিমছড়িতে। পরেরদিন গেলাম মহেষখালীতে স্পিডবোটে। মহেষখালীতে ডাব দেখলাম মাত্র ৮ টাকা করে। কিন্তু ওখান থেকে ফিরে আসার সময় ছিল ভাটা। যার কারণ বশতঃ প্রায় অনেক রাস্তা কাদার উপরে আটকে যাওয়া নৌকার উপর দিয়ে হেঁটে স্পিডবোটে উঠতে হলো।

সবার মতে এই ছুটির তিন দিনে প্রায় তিন থেকে পাঁচ লাখ লোক বেড়াতে গিয়েছিল। এত মানুষের ভীড় ছিল যে হোটেলে থাকার রুম পাওয়া যাইনি। অনেক লোকজন খোলা আকাশের নীচে বীচের ধারে সারারাত কাটিয়েছে। আমরা অবশ্য যাওয়ার একমাস আগেই বাসের টিকেট এবং হোটেল বুকিং দিয়েছিলাম।

ফিরে এলাম ঢাকায় আবার শুরু হলো সেই ব্যাস্ত জীবন। কক্সবাজারের জন্য খারাপ লাগছে। হয়ত খুব তাড়াতাড়ি আবার কোথাও বেড়াতে যাবো সবাই মিলে। আপনাদের মধ্যে কেউ যদি এই ছুটিতে গিয়ে থাকেন তবে শেয়ার করতে পারেন।

মুহিব বলেছেন: আফসোস হচ্ছে। গেস্টহাউস ভাড়া কত। কন্টাক্ট নং দিলে ভাল হয়। পরের ছুটির জন্য শুভ কামনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ মুহিব। আমাদের গেষ্ট হাউজ থেকে বীচের মাঝে ছোট্ট একটা হেরিংবোনের রাস্তা। রুমের বারান্দা থেকে পুরো বীচ দেখা যায়, বড় বড় ঢেউ আছড়ে পড়তে দেখা যায়, সমুদ্রের গর্জন শোনা যায়। এক অভুতপূর্বঃ দৃশ্য।
অনেক রকম রুম আছে। আমরা যে রুমে ছিলাম তার ভাড়া ছিল প্রতি রাত ১২০০টাকা (ডবল বেড)।
সুগন্ধা গেষ্ট হাউজ, মোবাইল- ০১৭১১৭৩৪২০২, ০১৮১৯৮৪৩৫৯৭।
আশা করি ঘুরে আসবেন কক্সবাজার।

http://www.somewhereinblog.net/blog/milton3dblog/28773601

No comments: