মুহিব ১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৩
এই ৮ তারিখ বুধবার দুপুর ১২ টায় যখন আমি মতিঝিল এলাকায় ঘামছি তখন একজন ফোনে কক্সবাজারের কথা বলে ঘ্যান ঘ্যান করছিল। আমার অতিরিক্ত ভদ্রতার খোলসের কারনে তখন তাকে কিছু না বলে চুপচাপ শুনছিলাম। ততক্ষনে আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেল।বিকেল ৪.৩০ টায় আমি অফিসে বোঝাতে সক্ষম হলাম যে আমার কক্সবাজার যাওয়া প্রয়োজন। এমনিতে টাকা পয়সার সমস্যা ছিল তবুও কক্সবাজার যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম।
কোনমতে সৌদিয়া-এস. আলমের ২টা টিকেট ম্যানেজ করলাম। বিকেল ৫.৩০ টায় যখন রাতের বাসের টিকেট কাটলাম তখন বৌকে বললাম অফিস থেকে বাসায় ফিরেই যেন ব্যাগ প্যাক করে। কোথায় যাব তখনও বললাম না। আমার কক্সবাজারের এক বন্ধু বীচ থেকে অনেক দূরে 'বে বীচ' নামে এক হোটেলে রুম ঠিক করে রাখল। প্রচন্ড রাশ থাকায় বাস এবং হোটেলের রুম পাওয়া যাচ্ছিল না। এই হোটেলের কাছেই একসময় বীচ ছিল। সমুদ্রের দিক পরিবর্তনের কারনে তা এখন লাবনী পয়েন্টের দিকে চলে গেছে।
বিয়ের ১.৫ বছরে একই বৌ নিয়ে এই আমার ৩য় বারের মত কক্সবাজার যাওয়া!
No comments:
Post a Comment